সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

২১কেজি গাঁজা সহ নিয়ামতপুরে পুলিশের হাতে গ্রেপ্তার ৫

Monday, August 23, 2021 | Sangbadpatra

 


রামকৃষ্ণ চ্যাটার্জী,কুলটি: রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানা এবং নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে নিয়ামতপুর ইস্কো রোডের এক নির্মানীয় ফ্ল্যাট থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর গ্রেপ্তার হওয়া পাঁচ দুষ্কৃতী হলো আসিফ আনসারী ওরফে ছোটু, মোহাম্মদ মুস্তাক ওরফে আহমদ,দানিস আনসারী,মহম্মদ তৌসিফ ওরফে রাহুল (আসানসোল),মহম্মদ আকবর ওরফে জনি। এদিকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া যুবকদের কাছ থেকে পুলিশ ২১ কেজি গাঁজা উদ্ধার করেছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ধৃতদের সোমবার তোলা হয় আসানসোল জেলা আদালতে। এবং তদন্ত স্বার্থে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে কাছে আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে খবর।