বিধায়ককে সম্বর্ধনা অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়কদের
Friday, August 20, 2021 | Hasanur Hossain

নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তজমুল হোসেনকে সম্বর্ধনা দিলেন মালদা জেলার হরিশচন্দ্রপুর ১ ও ২ নং ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং সুপারভাইজাররা। সম্বর্ধনা পেয়ে খুশি বিধায়ক।দিলেন পাশে থাকার আশ্বাস। বিধায়কের আশ্বাস পেয়ে খুশি কর্মীরা। পুষ্পস্তবক এবং স্নাতক পত্র দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় বলে খবর।
এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান, জম্মু রহমান, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জিয়াউর রহমান, পঞ্চায়েত সদস্য বাবন মল্লিক সহ অনেকে।