সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

সামসি রেল স্টেশনের বাইরে অবস্থান-বিক্ষোভ TMCP-র, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ জাতীয় সড়কে

Wednesday, August 04, 2021 | Hasanur Hossain

 



নাজিম আক্তার, মালদা: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর উপর হামলার প্রতিবাদে মালদহের সামসি রেল স্টেশনের বাইরে অবস্থান বিক্ষোভ দেখাল টিএমসিপি। পরে সামসি-৮১ নং জাতীয় সড়কের ঘাসিরাম মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দুই ব্লকের তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের। 


বুধবার দুপুরে চাঁচল-১ নং ও রতুয়া ১ নং ব্লক টিএমসিপির কর্মীরা অবস্থান বিক্ষোভে বসেন সামসি রেল স্টেশনের বাইরে। প্রায় ঘন্টা খানেক ধরে চলে বিক্ষোভ। পরে ফের ঘাসিরাম মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।


চাঁচল-১ নং ও রতুয়া ১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রকি ও সাহিদ আক্তারের নেতৃত্বে এদিনের বিক্ষোভ।তাদের দাবি, উত্তর পূর্ব ভারতের বিজেপি শাসিত রাজ‍্য ত্রিপুরা সরকার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর কনভয়ে উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল নেতৃত্ব।