আস্তিক এন্ড রাকেশ মেমোরিয়াল ফুটবল কাপের উদ্বোধন করলেন বিধায়ক বিধান উপাধ্যায়




রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর: দু দিন ব্যাপী স্বর্গীয় আস্তিক এন্ড স্বর্গীয় রাকেশ মেমোরিয়াল ফুটবল কাপের উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল জেলা তৃণমূলের  সভাপতি বিধান উপাধ্যায়। খেলা দিবস উপলক্ষে শনিবার লেফট ব্যাংক আর.কে ক্লাবের পরিচালনায় দ্বিতীয় বর্ষের জন্য অনুষ্ঠিত হলো আস্তিক এন্ড রাকেশ মেমোরিয়াল ফুটবল কাপের। আর এদিন ফুটবল খেলার আগে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করে, ফিতে কেঁটে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বারাবনি বিধায়ক তথা জেলা সভাপতি বিধান উপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোঃ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,তৃণমূল কংগ্রেস নেতা মনোজ তেওয়ারী। এদিন স্বর্গীয় রাকেশ সাউ ও স্বর্গীয় আস্তিক মল্লিকের প্রতিচ্ছবিতে মাল্যদান করে শুভঃ সূচনা করা হয় এই খেলার। আর এদিনের এই খেলায় মোট ১৬ টি প্রতিযোগি দল অংশ গ্রহণ করেন। এদিকে এই খেলায় প্রথম পুরস্কার রূপে একটি বড় কাপ ও ছয় হাজার টাকা নগদ প্রদান করা হবে।  আর দ্বিতীয় বিজয়ী প্রতিযোগী দলকে পুরস্কার রূপে একটি কাপ ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়াও ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা সিরিজ দেওয়া হবে।

আর এদিনের এই খেলা প্রসঙ্গে বারাবনির বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায় বলেন আজ দ্বিতীয় বর্ষের জন্য স্বর্গীয় আস্তিক মল্লিক এন্ড স্বর্গীয় রাকেশ সাউয়ের মেমোরিয়াল টুর্নামেন্টের  সূচনা করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ যুব সমাজকে খেলা ধূলার প্রতি আরো আগ্রহ করবে। তাই খেলা দিবস উপলক্ষে জেলার সমস্ত জায়গায় খেলার আয়োজন করা হচ্ছে। তাছাড়া বড় টুর্নামেন্টে দেশের নামকে এগিয়ে নিয়ে যেতে  খেলা সুযোগ সুবিধা আরো বেশি বাড়ানো উচিত যুব সমাজের।

Post a Comment

0 Comments