সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

মালদার চাঁচলে চোরাই বাইক সহ ধৃত ১

Saturday, August 14, 2021 | Hasanur Hossain

 



নাজিম আক্তার, চাঁচল: স্বাধীনতা দিবসের আগে চোরাই বাইক সহ এক পান্ডাকে গ্রেফতার করল মালদহের চাঁচল থানার পুলিশ। গোপন সূত্রে অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে চাঁচল থানার থাহাঘাটি এলাকার বালিডাঙ্গা গ্রাম থেকে পুলিশ তিনটি বাইক সহ এক চোরাকারবারীকে গ্রেফতার করে। 


পুলিশ জানায়, ধৃতের নাম আসান আলী ওরফে ঢাকনা (৫৫)। বাড়ি চাঁচল থানার থাহাঘাটি গ্রামে।ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শনিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।ওই পন্ডার আরও কোনও বড়সড় চক্র রয়েছে কিনা, তদন্ত চালাচ্ছে চাঁচল থানার পুলিশ।