নাজিম আক্তার,চাঁচল,১৮অগাষ্ট:
সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন ভবন উদ্বোধন করলেন পুলিশ সুপার অলোক রাজিরিয়া। এদিন মালদহের চাঁচল থানা প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে ওই ভবনটির শুভ উদ্ভোধন করা হয়। পাশাপশি ওই থানায় একটি শৌচাগার,কম্পিউটার অপারেটর রুম সহ চাঁচল হরিশচন্দ্রপুরের ৮১নং জাতীয় সড়কের উপরে নলকুটিয়া এলাকায় একটি নাকা চেকিং পোষ্ট ভবন উদ্বোধন করেন পুলিশ সুপার।
শঙ্খ ধ্বনি ও নারকেল ফাটিয়ে ফিতে কেটে এদিন ভবনটির শুভ উদ্ভোধন করা হয়। এদিনের ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাজরিয়া ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাও, মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, মহকুমা শাসক কল্লোল রায়,চাঁচল ও মালতি পুরের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ও আব্দুর রহিম বক্সি,চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ,
বিডিও সমীরণ ভট্টাচার্য্য সহ একাকার বিশিষ্ট জনেরা।
পুলিশ সুপার অলোক রাজড়িয়া বলেন, সকারের পক্ষ থেকে প্রতিটি থানায় এই ভাবে সিভিকদের বিশ্রামের জন্য একটি করে ভবন নির্মান করা হবে। চাঁচল থানার আইসি উদ্যোগ নিয়ে এই ভবনটি নির্মাণ করেছেন এতে করে সিভিকরা অনেকটাই উপকৃত হবে।

0 Comments