সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

আসানসোলে হেরোইন সহ আটক তিন

Tuesday, August 24, 2021 | Hasanur Hossain

 




রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: এবার হেরোইন সহ তিন জনকে আটক করল আসানসোল উত্তর থানার পুলিশ। জানা গেছে আসানসোল উত্তর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাবুয়া তালাও এলাকায় অভিযান চালায়। আর সেই অভিযানের সময় একই পরিবারের তিন জনকে আটক করে আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা আছে বলে জানা গেছে। এদিকে এ ঘটনার জেরে গোটা এলাকায় ছড়ায় চাঞ্চল্য। যদিও পুলিশ সূত্রে খবর তাদের এই বিশেষ অভিযানের সময় পুলিশের হাতে আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে প্রায় ২২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক প্রায় কয়েক  লক্ষ টাকা। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ।