অর্থের বিনিময়ে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে

 




রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: অর্থের বিনিময়ে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এই ঘটনার জেরে চৌরাঙ্গী ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন সাধারণ মানুষ ও যুব তৃণমূল কংগ্রেসের। আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়িতে যুব তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ। পৌরনিগমের ১৬নম্বর ওয়ার্ডের চলবলপুর গ্রামের বাসিন্দা মন তোষ মুখার্জী নামক এক ব্যক্তি তিনি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। তার বিরুদ্ধে টাকা নিয়ে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ সামনে আনলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জী।


ওনার অভিযোগ এলাকার বেশ কিছু মানুষের কাছে সরকারি প্রকল্পের নানান সুযোগ সুবিধা করে দেয়ার প্রলোভন দেখিয়ে এলাকার বেশ কিছু মানুষের কাছে টাকা পয়সা নিয়েছে মন তোষ মুখার্জী।


তাই শেষ পর্যন্ত এলাকার বেশ কিছু মানুষ কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়িতে অর্থনৈতিক প্রতারণার অভিযোগ দায়ের করেন এবং অবস্থান বিক্ষোভ করেন।যদিও এই বিক্ষোভে তাদের মূল দাবি প্রতারণাকারী মনতোষ মুখার্জীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জী বলেন যে অভিযোগ করার পরেও এখন প্রতারণাকারী মনতোষ মুখার্জী কে পুলিশ গ্রেফতার করেনি। কারণ কোনও প্রভাবশালী ব্যক্তির  হাত আছে তার মাথার উপর তাই পুলিশ গ্রেফতার করছে না হয়তো।


বিশ্বজিৎ চ্যাটার্জী আরও বলেন যে, এই ভাবে যদি দলের কিছু মানুষ প্রতারণাকারীদের সহযোগিতা করে তবে দল বদনাম হবে। বড় বড় নেতাদের সঙ্গে ফটো তুলে তাদের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা এটা আমি মানবো না। অপর দিকে যে তৃণমূল কর্মী যার নামে সাধারণ মানুষকে প্রতারণা করার অভিযোগ মনতোষ মুখার্জী  জানান এই অভিযোগ ভিত্তিহীন। তিনি জানান তাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। 


তিনি পাল্টা যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জীর বিরুদ্ধে অভিযোগ করেন, বলেন তিনি দল বিরোধী কাজ করেন। দলে থেকে বিজেপির হয়ে প্রচার করতে বাধ্য করেন।এর প্রমান এই বিধানসভা নির্বাচনে পাওয়া গেছে। তিনি যুব রাজ্য সম্পাদক পদে থেকেও এই বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছে। এবং দলের সাথে ও প্রার্থীর সাথে বিশ্বাস ঘাতক কাজ করেছে।


আমি নিজে আগে ওর সাথে দল করতাম কিন্তু নির্বাচনে আমি ওর কথা রাখিনি, বিজেপির হয়ে প্রচার করিনি বলে আমাকে তারা সবাই মিলে বদনাম করছে।

Post a Comment

0 Comments