সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসে বিতর্কে জড়াল তৃণমূলের অঞ্চল সভাপতি

Wednesday, August 11, 2021 | Hasanur Hossain

 



রামকৃষ্ণ চ্যাটার্জী, জামুড়িয়া: পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসে বিতর্কে জড়ালেন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ মুখার্জী। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলের তপশী গ্রাম পঞ্চায়েতে। সূত্রের খবর ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত গোপের অনুপস্থিতিতে মঙ্গলবার তার চেয়ারে বসে ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিযুক্ত ওই তৃণমূল নেতা। এদিকে এই বিষয়ে বুধবার তাপসী গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত গোপ বলেন,গতকাল অর্থাৎ মঙ্গলবার অফিসে অনেক লোকাল লোক ছিল,এখন দুয়ারে সরকার উপলক্ষে প্রচুর ভিড় হচ্ছে পঞ্চায়েতে দপ্তরে। আর ওই দিন দুটো বেজে যাওয়ার জন্যে আমি বাড়িতে খাবার খেতে যাই, খাবার খেয়ে আসার পর অফিসেই ফিরে আসি। তবে এই বিষয়টি নিয়ে আমি জানতাম না, সন্ধের দিকে সবাই আমাকে ফোন করতে থাকে। তারা জানতে চায় এইরকম একটা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সে বিষয়ে। তিনি এদিন আরো বলেন কেও যদি আমার অবর্তমানে আমার চেয়ারে বসে থাকে, তাহলে সে বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। যা সিদ্ধান্ত নেবার দল ও প্রশাসন নেবে বলে তিনি জানান।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বলেন, কালকে আমরা পঞ্চায়েত অফিস গিয়েছিলাম জরুরী বিষয় নিয়ে একটি আলোচনা সভা ছিলো। সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে লিমিটেড চেয়ার ছিলো, কিন্তু তার শর্তেও আমাকে বসতে বলা হয়। তবে সেই চেয়ার কার চেয়ার ছিলো, প্রধানের ছিলো না পাশের চেয়ার ছিলো সেটা আমি বলতে পারবোনা। কিন্তু যে এবিষয়ে অভিযোগ করেছে সে ভুল অভিযোগ করেছে বলে এদিন তিনি জানায়।

অন্যদিকে উপপ্রধান দুলাল মাজি জানান, কিছু কাজের জন্যে পার্টির ছেলেরা গিয়েছিল এবং আমিও ওখানে ছিলাম। প্রধানের চেয়ারের পাশে অন্য চেয়ারেই বসে ছিল রাজু মুখার্জি। আর এবিষয়ে এত হাইলাইট করার কোনো দরকার নেই বলে এদিন তিনি মন্তব্য করেন।