সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

বরাকর শুট আউট কান্ডে গ্রেপ্তার দুই

Sunday, September 12, 2021 | Sangbadpatra

 



রামকৃষ্ণ চ্যাটার্জী, কুলটি: আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর ফাঁড়ির অন্তর্গত বরাকর পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় এক সুট আউটের ঘটনা ঘটে। আর সেই ঘটনায় মৃত্যু হয় শাহবাজ আলমের নামের ২৭ বছরের এক যুবকের। আর এঘটনায় জড়িত থাকতে পারে এই অভিযোগে মৃতের পরিবারের পক্ষ থেকে বরাকর ফাঁড়িতে অভিযোগ দায়েক করা হয় শুক্রবার রাতেই। আর এর পরই তদন্তে নেমে মৃতের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বরাকর থানার পুলিশ। 


পরে তাদের মধ্যে থেকে দুই জনকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানা গেছে। এদিকে সূত্রের খবর গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের রবিবার পুলিশের পক্ষ থেকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। এবং তদন্তের স্বার্থে ধৃত বান্টি মজুমদার ও রাকেশ শর্মাকে পুলিশ হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন জানাবে পুলিশ  বলে জানা গেছে। অন্যদিকে বাকি এক অভিযুক্ত রাকেশ শর্মা এখনও পলাতক বলে জানা গেছে।