সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

নুরপুর ব্যারেজে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর! চাঞ্চল্য এলাকায় জুড়ে

Tuesday, September 07, 2021 | Hasanur Hossain

 



নাজিম আক্তার, মানিকচক: কালিন্দীনদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত বছর বারোর এক কিশোর। মৃত কিশোরের নাম পাকুর সেখ। বাড়ি নুরপুর অঞ্চলের ফকিরতলা গ্রামে। সে নুরপুর হাই স্কুলের সপ্তম শেনীর ছাত্র ছিল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১২ টা নাগাদ।


জানা যায মানিকচক থানার নুরপুর অঞ্চল দিয়ে বয়ে গেছে কালিন্দী নদী। সেই নদীর উপর নুরপুর ব্যারেজ ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।এদিন পাকুর শেখ সকাল ১২টা নাগাদ স্নান করতে যায় কালিন্দী নদীতে। বর্ষার জলে ভরা নদীতে বেসামাল হয়ে ডুবে মৃত্যু হয় ওই কিশোরের। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নুরপুর এলাকায়।


খবর পাওয়া মাত্রই ছুটে আসে মানিকচক থানার পুলিশ। তড়িঘড়ি নামানো হয় এনডিআরএফ টিম। তবে খবর লেখা পর্যন্ত দেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে খবর।