সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

টানা ৯ ঘন্টা প্রশ্নের পর ইডি দপ্তর থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেক ব্যানার্জি

Monday, September 06, 2021 | SANGBADPATRA সংবাদপত্র

সংবাদপত্র ডেস্কঃ  ৯ ঘন্টা জেরার পর ইডি দপ্তর থেকে বেরিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। তিনি জানালেন, 'আমাকে যা প্রশ্ন করা হয়েছে, সঠিকভাবে উত্তর দিয়েছি।অফিসারদের সহযোগিতা করেছি।তাঁদের দোষ আমি দিচ্ছি না। তাঁরা নিজেদের কাজ করছে।' 

ইডি দপ্তর থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেক 


অন্যদিকে তিনি এ'ও জানান,'যে বা  যাঁরা ক্যামেরার সামনে টাকা নিয়েছে,যাঁদের ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে তাঁদের বিরুদ্ধে কেন কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না?'


বিজেপির বিরুদ্ধে লড়াই করলেই এমন হেনস্থা করা হয়,অভিযোগ আনেন সাংসদ অভিষেক ব্যানার্জি। তিনি জানান, 'তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে সরে আসবে না।ভোটে হারাতে না পেরে কাপুরুষের মত প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করছে বিজেপি।যেকোন কেন্দ্রীয় এজেন্সিই পিছনে লাগুক, আমাদের ভয় নেই।' 

তৃণমূল কংগ্রেস যে রাজ্যেই যাবে,সেখানেই বিজেপিকে হারিয়ে দেবে ; এমনটাই চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক। 

তৃণমূল কংগ্রেস জীবন দিলেও মাথা নত করবে না বলেও জানান সাংসদ। বিজেপিকে রাজনৈতিক লড়াই রাজনৈতিক পদ্ধতিতে লড়ার পরামর্শও দিলেন তিনি। 


সবমিলিয়ে; ইডি দপ্তর থেকে বেরিয়ে অভিষেক সমস্ত ক্ষোভ উগরে দিলেন বিজেপির বিরুদ্ধে।