সুজিত মন্ডল, ময়না,পূর্ব মেদিনীপুরঃ গত তিনদিন অতিরিক্ত বর্ষণের ফলে ময়নার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। পান ও মৎস্য চাষের প্রাণকেন্দ্র ময়না বেশিরভাগ নিচু এলাকা জলের তলায় চলে গেছে।
ময়না কংসাবতী নদী সংস্কাতের কাজ এমন ভাবে করা হয়েছিল যার ফলে নদী বাঁধ এর রাস্তা ভেঙে পড়েছে,সেই সঙ্গে তিন-চারটি বাড়ি নদীর গর্ভে চলে গেছে।
এলাকাবাসীদের দাবি এই ভাঙন দ্রুত রোধে না করলে আরো ঘর বাড়ি নদীর জলে তলিয়ে যাবে।জল মগ্ন এলাকায় সাব মার্সিবল গুলো জলের তলায় চলে যাবার ফলে পানীয় জলের সংকট দেখা দিচ্ছে।ঘর বাড়ি গুলিতে জল ঢুকে যাওয়ার কারণে বেশির ভাগ লোকের চোখের ঘুম উড়েছে।
দিনরাত পরিশ্রম করে জল মেরে পানের বরোজ বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছ।যদি এই ভাবে আর দুই এক দিন বৃষ্টি হয় তাহলে ময়নার অর্থনীতি ধাক্কা খাবে বলে অসংখ্য করা হয়েছে।
এই সম্পর্কে জেলা পরিষদের কৃষি কর্মদক্ষ শেখ শাহাজান আলী বলেন যে সব মানুষ কষ্টের মধ্যে আছে,তাদের জন্য পঞ্চায়েত সমিতি থেকে কিছু খাদ্য ও ট্রিপলের ব্যবস্থা করা হয়েছে।নদীর তীরে যাদের বাড়ি ভেঙেছে তাদেরও সাহায্য করার ব্যবস্থা করা হবে।

0 Comments