সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

ভবানীপুরে জেতার আশায় বিজেপি? প্রার্থী ঘোষণা কবে করবে গেরুয়া শিবির?

Saturday, September 04, 2021 | SANGBADPATRA সংবাদপত্র

 সংবাদপত্র ডেস্ক, ৫ সেপ্টেম্বরঃ ভবানীপুরে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে নড়েচড়ে বসেছে বিজেপি। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর হারের পর একাধিক কটাক্ষ শুনতে হয়েছে তৃণমূলকে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের একাধিক নেতৃত্বরা যেমন কটাক্ষ করেছেন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিরস্কার করতে ছাড়েনননি বিজেপি অনুগামীরা। এবারও কি ভবানীপুরে জেতার আশায় বুক বাঁধছে বঙ্গ বিজেপি?

ভবানীপুর নিয়ে আশায় বুক বাঁধছে বঙ্গ বিজেপি? 

গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে বিজেপির  প্রার্থী হয়ে  লড়াই করেছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রণীলের কথায়,দলের নির্দেশ  পালন করবেন তিনি।  দল যদি চায় তাহলে তিনি ভবানীপুরে আবার লড়াই করতে তৈরি। গত বিধানসভায় তৃণমূল প্রার্থী  শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে  পরাজিত হন অভিনেতা রুদ্রনীল ।

 তাহলে এবারের উপনির্বাচনেও কি রুদ্রনীলই লড়াই করবেন নাকি অন্য কেউ লড়বেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে? নিঃসন্দেহে এই লড়াই অনেকটাই কঠিন ও চ্যালেঞ্জিং হবে বিজেপির জন্য। একে তো রাজ্যের শাসক দল,আবার মুখ্যমন্ত্রী নিজেই প্রার্থী। 

সূত্রের খবর,আজ  সোমবার ভবানীপুরের প্রার্থী নিয়ে বড় ঘোষণা করতে পারে বিজেপি।

গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নির্বাচন করা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বদের হস্তাতরে, এমনটাই জানিয়েছিলেন অনেকেই। তাহলে এবারের উপনির্বাচনেও কি তাই হবে? প্রশ্ন থেকে যায়।

এই সপ্তাহের শুরুর দিকেই  ভবানীপুর কেন্দ্রে সহ অন্যান্য কেন্দ্রগুলির প্রার্থীদের নাম ঘোষনা করতে পারে বিজেপি,সূত্রের খবর। বিজেপি রাজ্য  সভাপতি দিলীপ ঘোষ জানান, বিজেপি এই রাজ্যের  উপনির্বাচনের জন্য সম্পূর্ণ তৈরি ।