সমস্ত জল্পনা সত্যি করে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো অভিষেক ব্যানার্জি। যোগদানের মুহুর্তে তাদের সাথে ছিলেন ডেরেক ও ব্রায়েন।
উল্লেখ্য, কিছুদিন মাসে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় জানিয়ে দিয়েছিলেন তিনি রাজনীতি ছাড়ছেন। জেপি নাড্ডা ও অমিত শাহের অনুরোধে সাংসদ পদ থেকে ইস্তফা দেননি বটে, তবে সাংসদ হিসাবে আর কোনও সুবিধা নেবেন না বলে ঘোষণা করেছিলেন বাবুল। এহেন আসানসোলের দু’ বারের সাংসদের কেন্দ্রীয় নিরাপত্তা কমানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, বাবুলের কেন্দ্রীয় নিরাপত্তা জেড থেকে ওয়াই ক্যাটেগরি করা হয়েছে। আর তার পরেই তৃণমূলে যোগ দিলেন বাবুল।
এদিকে বাবুলের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের বিষয়ে রাজ্যের পূর্ত ও আইন দপ্তরের মন্ত্রী মলয় ঘটক বলেন, দেরিতে হলেও বাবুল সুপ্রিয় বুঝেছেন। যে তৃণমূল কংগ্রেসই হলো মানুষের দল, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে দেশের নেত্রী। তিনি এসেছেন আমাদের দলে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছে। তাকে দলে স্বাগতম এবং আসানসোলেও স্বাগতম। বলে জানান তিনি।
https://twitter.com/AITCofficial/status/1439156338836185090?s=19

0 Comments