সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

জামুড়িয়ায় আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী

Saturday, September 18, 2021 | Sangbadpatra




রামকৃষ্ণ চ্যাটার্জী, জামুড়িয়া: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক নবম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে আসানসোলের জামুড়িয়ার নন্দীগ্রাম এলাকায়। জানা গেছে বেশ কয়েকদিন ধরেই জামুড়িয়ার নন্দী হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রীকে অনিমেষ মন্ডল নামের পাশের ভুড়ি গ্রামের এক যুবক ফোন করে উত্ত্যক্ত করতো। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ওই ছাত্রীর কিছু আপত্তিকর ছবি দিয়ে দেওয়ার ভয়ও দেখানো হতো তাকে। আর তার জেরেই শেষ মেষ শনিবার নিজের বাড়িতেই গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। 



এদিন মৃত ওই ছাত্রীর বাবা অক্ষয় গড়াই জামুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েক করেছে গোটা ঘটনার বিবরণ দিয়ে। এদিন তিনি বলেন অনেকদিন ধরেই ওই ছেলেটি উত্ত্যক্ত করতো তার মেয়েকে। তিনি নিজেও ছেলেটিকে দুবার শাসিয়েছেন। তাতেও কাজের কাজ কিছুই হয়নি। কোন কারণে যদি স্কুল যেত, তাহলে রাস্তাতে ছেলেটি বিভিন্ন ভাবে  উত্ত্যক্ত করতো বলে অভিযোগ করে অক্ষয় গড়াই। 



পাশাপাশি তিনি আরো বলেন অনিমেষ মণ্ডল শুধু একা নয় সঙ্গে আরও বন্ধু-বান্ধব মিলে তার মেয়েকে বিরক্ত করতো বলে এদিন তিনি অভিযোগ করেন। এদিকে মৃত ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত ওই যুবককে আটক করেছে জামুড়িয়া থানার পুলিশ। পাশাপাশি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ।