মোদীর জন্মদিনে বিশেষ উদ্যোগ এবার বিজেপির। শুধু বাংলা নয়, গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঘোষণা করলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এবছর ৭১-এ পা দেবেন তিনি। আর সেই উপলক্ষে দেশ জুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কী কী করতে হবে, সে ব্যাপারে দেশের সব রাজ্যের বিজেপি নেতৃ্ত্ব নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী, রাজ্য বিজেপিও প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ ।
রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, "মোদীর জন্মদিনে কোনও উৎসব পালন নয় বরং সেবামূলক কাজ করতে চায় গেরুয়া শিবির।"
তিনি পিএম কেয়ারের টাকায় এ রাজ্যে ৪৯টি অক্সিজেন প্লান্ট তৈরি হবে বলেও জানিয়েছেন। সোমবার বিজেপির দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে সেই কর্মসূচির কথা জানান তিনি। একদিনে প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন। অন্যদিকে, মোদীর প্রশাসক হিসেবে ২০ বছর পূর্ণ হচ্ছে।

0 Comments