সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ডুবুড়ি চেক পোস্টের সামনে পথ অবরোধ কংগ্রেসের

Sunday, September 12, 2021 | Sangbadpatra




রামকৃষ্ণ চ্যাটার্জী, কুলটি: দেশ জুড়ে দিন দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। রাজ্যে ইতিমধ্যে ১০০ টাকা ছড়িয়েছে পেট্রোলের দাম। পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি সরষের তেল সহ ভোজ্য তেলের দামও। আর সেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রবিবার  বাংলা ঝাড়খণ্ড সীমান্ত বর্তী ডুবুড়ি চেক পোস্টের সামনে পথ অবরোধে সামিল হয় কুলটি ব্লক  যুব কংগ্রেস। আর এদিনের এই পথ অবরোধ ও প্রতিবাদ সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাশপুতুল দাহ করে কংগ্রেস কর্মীরা। 


এদিন প্রতিবাদ ও অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা নেতা দেবেশ চক্রবর্তী, চন্ডী চ্যাটার্জী, ইন্দ্রানী মিশ্র ও ব্লকের যুব সভাপতি সুকান্ত দাস সহ আরো অনেকে। আর এদিনের এই অবরোধ প্রসঙ্গে জেলা নেতা দেবেশ চক্রবর্তী বলেন দেশে তো এখন লুট চলছে, আজকের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরিবদের লুট করে আম্বানি ও আডানিদের বড়লোক করছে।আর তার পরেও কেন্দ্র সরকারের  লজ্জা নেই। আজ মানুষ না খেতে পেয়ে মরছে। মানুষ এর জবাব দেবে। পাশাপাশি তিনি আরো বলেন রাজ্যে দিদির সরকার সমস্ত মানুষকে ৫০০ টাকা করে দেবে বলছে।  


প্রচুর উন্নয়ন হচ্ছে রাজ্যে।  একে উন্নয়ন বলে।  উন্নয়ন করতে হলে বেকার যুবকদের চাকরি দিতে হয়, তবে বলবো উন্নয়ন হচ্ছে। এইসব দাবি নিয়েই আজ বাংলা ঝাড়খণ্ড  সীমান্তের ডুবুরি চেকপোস্টে প্রতিবাদ অবরোধ ও  প্রধানমন্ত্রীর কাশপুতুল দাহ করে তারা।

আর এই প্রসঙ্গে কুলটি বিধানসভার যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস বলেন, কি দিন এলো গরীব আরো গরীব হচ্ছে। আর আম্বানি আডানিরা টাকা কামাচ্ছে, শুধু লুট চলছে দেশে আর এই লুট বাজির প্রতিবাদ করে কংগ্রেস দল তাই আজ আন্দোলন গড়ে তুলেছে।