আবারও দিল্লি সফর এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু্ অধিকারীর

 



নিউজ ডেস্ক: উপনির্বাচন হবে সেপ্টেম্বর ভবানীপুরে৷ তার আগে আবারও দিল্লি সফরএ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু্ অধিকারীর৷ 


রাজনৈতিক মহলে উপনির্বাচনের আগে শুভেন্দুর দিল্লি সফরকে ঘিরে শোরগোল৷ সূত্রের খবর দিল্লিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে পারেন তিনি৷ 


শুভেন্দু একইসঙ্গে উপনির্বাচন রোখার জন্য কী কী আইনি পদক্ষেপ নেওয়া যায় সেটা নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসবে। নাড্ডার সঙ্গে কী আলোচনা হবে তা নিয়ে জল্পনা বঙ্গ রাজনীতির অলিন্দে৷ রাজনৈতিক মহলের মতে আলোচনা হতে পারে দুটো বিষয়কে সামনে রেখে প্রথমত ভবানীপুর বিধানসভা কেন্দ্রে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে প্রার্থী হবে তা নিয়ে রাজ্য বিজেপির অন্দরে কি ভাবনা চলছে তা জানতে পারেন নাড্ডা৷ 


সেক্ষেত্রে সঠিক মুখ বাছার ক্ষেত্রে দিক নির্দেশনা করতে পারেন তিনি৷ কারণ বঙ্গ বিজেপির উপনির্বাচন নিয়ে পরিকল্পনা, স্ট্র্যাটেজি অক্ষরে অক্ষরে কেন্দ্রীয় নেতৃত্বর জানাটা অত্যন্ত দরকার৷ আর সেটাই বিরোধী দলনেতার৷ 


সূত্রের খবর শুভেন্দু একই সঙ্গে উপনির্বাচন রোখার জন্য কী কী আইনি পদক্ষেপ নেওয়া যেতে সেটা নিয়েও আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করতে পারে৷

Post a Comment

0 Comments