আলিনুর মন্ডল,বসিরহাটঃ বুধবার বসিরহাট থানার উদ্যোগে পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ। এদিন বসিরহাট টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় এই দিনটি। নৃত্য আর নাট্যরূপ'এর মাধ্যমে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করলেন উদ্যোক্তরা।
অভিনব এই কর্মসূচিতে পথ নিরাপত্তা এবং যাত্রী সুরক্ষার বিষয়টি তুলে ধরলেন উপস্থিত আধিকারিকেরা।
উপস্থিত ছিলেন এডিশনাল এসপি বসিরহাট, এসডিও বসিরহাট, ডিওয়াইএসপি ট্রাফিকসহ অন্যান্য আধিকারিকেরা।
'safe drive save life' স্লোগানএর মাধ্যমে সুরক্ষার বার্তা পৌঁছে যাক ঘরে ঘরে,এই ছিল মূল উদ্দেশ্য।

0 Comments