সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

অবসরপ্রাপ্ত শিক্ষক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা দিলো সালানপুর তৃণমূল কংগ্রেস

Sunday, September 05, 2021 | Sangbadpatra


রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর: শিক্ষিক দিবসের দিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠণ ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে সালানপুরে অনুষ্ঠিত হলো এক সম্বর্ধনা অনুষ্ঠান। এদিন এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রী ও অবসরপ্রাপ্ত শিক্ষক দের সংবর্ধনা দেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে ওনার  হাতে পুষ্পস্তবক  তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এদিন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিচ্ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাদক্ষ মোঃ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিত্র, রূপনারায়নপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রানু রায়, ব্লকের ছাত্র পরিষদের সভাপতি মিঠুন মণ্ডল,তৃণমূল নেতা জয় প্রকাশ সিং সহ আরো অনেকে।

এই প্রসঙ্গে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন আজ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্ম দিবস। আজকের এই দিনটিতেই সবাই শিক্ষকদের সন্মান জানান। তাই আজ সালানপুর ব্লকের অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হলো তার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র ছাত্রী দের সংবর্ধনা দেওয়া হলো।