সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

রাজনৈতিক রঙ দেখে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম জমা দিতে বাধা! অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে

Monday, September 06, 2021 | Hasanur Hossain

 সুজিত মন্ডল, পূর্ব মেদিনীপুরঃ মমতাবন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, যা পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদেরকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তুলবে বলে মনে করা হচ্ছে। 


এইরূপ একটি প্রকল্পে বাধা দেয়ার অভিযোগ উঠল খোদ প্রশাসনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী ২ 'নম্বর ব্লক কশাড়িয়া হাই স্কুলে।


এখানে দুয়ারে সরকার ক্যাম্পে বিজেপি সমর্থক মহিলাদের ফর্ম জমা দিতে বাধা দিচ্ছেন খেজুরী কোস্টাল থানার খোদ ওসি। শাসক দলের মদদপুষ্ট হয়ে এমন কাজ করছেন বলে অভিযোগ।

TMC রঙ দেখে ফর্ম জমা নেওয়া হচ্ছে।সম্পূর্ণ TMC র হয়ে কাজ করছেন খেজুরী কোস্টাল থানার ওসি ,এমনই সমস্ত নানান অভিযোগ তুলে উত্তেজনায় ফেটে পড়লেন ক্যাম্পে আশা মহিলারা। ব্যাপক উত্তেজনা পুলিশকে ঘিরে বিক্ষোভ ক্যাম্প অচলাবস্থা। যদিও থানার ওসি এই বিষয়ে কিছুই বলতে চাননি।