সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

মুক্তি পেতেই বিতর্ক শুরু জয়ললিতার বায়োপিক 'থালাইভি'-তে!

Friday, September 10, 2021 | Hasanur Hossain

 


বিনোদন ডেস্ক: জয়ললিতার বায়োপিক 'থালাইভি' মুক্তি পেতেই ফের বিতর্ক। এআইএডিএমকে দলের প্রাক্তন মন্ত্রী ডি জয়কুমার অভিযোগ, জয়ললিতার বায়োপিকে তথ্যগত ভুল রয়েছে। 

সৌ:- সোশ্যাল মিডিয়া


এ এল বিজয় পরিচালিত 'থালাইভি' ছবিটি দেখার পর ডি জয়কুমার জানান, ছবিটি অত্যন্ত ভালো এবং যথেষ্ট গবেষণা করেই তৈরি করা হয়েছে। তবে কয়েকটি জায়গায় তথ্যগত ভুল রয়ে গিয়েছে। এম জি রমাচন্দ্রণকে নিয়ে যে তথ্যগুলি দেখানো হয়েছে তাতে কিছু ভুল রয়েছে। আন্নাদুরাই এম জি রমাচন্দ্রণকে একজন মন্ত্রীর পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই পদ গ্রহণ করতে অস্বীকার করেন তিনি। তার বদলে একটি ছোট বিভাগের ডেপুটি চিফের পদ নেন তিনি। ১৯৬৯- এ আন্নাদুরাইয়ের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী হিসাবে করুণানিধির নাম প্রস্তাবিত করেছিলেন এম জি রমাচন্দ্রণ।


ডি জয়কুমার আরও বলেন, 'ছবিতে দেখানো হয়েছে, এম জি রমাচন্দ্রণকে না জানিয়েই রাজীব গাঁধী ও ইন্দিরা গাঁধীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন জয়ললিতা। কিন্তু এই তথ্য সঠিক নয়। জয়ললিতা কখনও তাঁর নেতার বিরোধিতা করেননি।'


কঙ্গনা ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তিনি এই ছবি সম্পর্কে বলেছেন, 'আমার রাজনৈতিকদের নেতাদের জীবন নিয়ে আগ্রহ ছিল। মনে হত, ওনারা হলেন সবচেয়ে ভাগ্যবান মানুষ। কিন্তু থালাইভি-তে অভিনয় করতে গিয়ে আমার সেই ধারনা বদলে গিয়েছে। একজন রাজনীতিবিদের জীবনকে কাছ থেকে দেখার সুযোগ পেলাম, জানার সুযোগ পেলাম এই ছবির সৌজন্যে। নেতাদের জীবন মোটেই সহজ হয় না। তাঁদের একেবারে সাধারণ মানুষদের সঙ্গে মিশে যেতে হয়, জনপ্রিয়তা অর্জন করতে হয় আবার সমাজের একেবারে উপরতলার মানুষদের সঙ্গেও সমানভাবে যোগাযোগ রাখতে হয়।'