সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

প্রয়াত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে সমবেদনা জানালেন জেলা নেতৃত্বরা

Saturday, September 04, 2021 | Hasanur Hossain

 



নাজিম আক্তার, চাঁচল: মৃত তৃণমূল নেতার পরিবারের সদস্যদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন তৃণমূলের জেলা নেতৃত্বরা। এদিন ওই মৃত তৃণমূল নেতা সেতাবুর রহমানের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি সরকারি ভাবে সব রকমের সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন জেলা নেতৃত্বরা। খুনের ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও করেন তাঁরা। 


এদিন পরিবারকে সমবেদনা জানাতে আসেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূলের যুব সভাপতি চন্দনা সরকার, হরিশচন্দ্রপুর বিধানসভার বিধায়ক তজমুল হোসেন ও মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন সহ ব্লক ও অঞ্চলের নেতা কর্মীরা।


উল্লেখ্য, বৃহস্পতিবার রাত দশটা নাগাদবাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে চাঁচল ২ নং ব্লকের চন্দ্রপাড়া অঞ্চলের সহ সভাপতি সেতাবুর রহমানকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের এক নেতা কামালউদ্দিনের বিরুদ্ধে। তৃণমূলের ওই নেতার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে শাসকদলের এক মহিলাকেও। বর্তমানে তিনি মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ওই ঘটনায় মূল অভিযুক্ত কামালউদ্দিনকে পুলিশ ঘটনার দিনেই গ্রেফতার করেন।