সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূরের উপস্থিতিতে ৫ কিমি রাস্তার শিলান্যাস

Thursday, September 09, 2021 | Hasanur Hossain




নাজিম আক্তার, মালদা: এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে তৃণমূল পরিচালিত মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় বৃহস্পতিবার মালতিপুর বিধানসভা কেন্দ্রের মহারাজপুর এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার শুভ শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল। 


এদিন উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মৌসম নূর, জেলা সভাপতি রহিম বক্সি, মহারাজপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আফসানা খাতুন, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুল হক সহ অন্যান্যরা।


সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের মহানন্দা ঘাট থেকে ভিটা পলাশবনা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পাকা রাস্তার শুভ শিলান্যাস করা হয়। নতুন রাস্তা চালু হলে সংশ্লিষ্ট এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের সুবিধা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট তৃণমূল পঞ্চায়েত কর্তৃপক্ষ। কারণ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ ছিল। ফলে স্কুল-কলেজ থেকে শুরু করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তেন গ্রামবাসীরা। অবশেষে তাদের সেই সমস্যার সমাধান হলো। রাস্তার কাজের শিলান্যাস হওয়ায় চওড়া হাসি গ্রামবাসীদের মধ্যে।