সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

ছেলে প্রাণ কেড়ে নিল পিতার

Monday, September 06, 2021 | SANGBADPATRA সংবাদপত্র

 সুজিত মন্ডল, পূর্ব মেদিনীপুরঃ                                    

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দহ বরনান গ্রামে আসরফ আলি খানকে খুন করেছে তার মেজ ছেলে কবির আলী খান, এমনই অভিযোগ তার প্রতিবেশীদের।আশরাফের   বয়স আনুমানিক ৭০ বছর।  মানসিক ভারসাম্যহীন মেজ ছেলে কবির আলী স্বীকার করেছে, টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে তার বাবাকে প্রথমে গলা টিপে শ্বাসরোধ করে তারপর ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে খুন করেছে।



 প্রতিবেশীরাও বলেন,এই বাড়িতে টাকা-পয়সা জমিজমা নিয়ে প্রায়  অশান্তি লেগেই থাকতো। তারই জেরে এই হত্যা কাণ্ড  বলে মনে করছেন পুলিশ থেকে প্রতিবেশীরা। এই ঘটনায় মৃতের স্ত্রী সুফিয়া বিবি ও তার মেজ ছেলে কবির সম্পুর্ন ভাবে জড়িত বলে  গ্রামবাসীদের অভিযোগ । 


ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে । গ্রাম বাসিদের দাবি দোষীদের শাস্তি দেওয়া হোক।


  কোলাঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ মৃত আশরফের স্ত্রী ও দুই ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।