সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

পূজা মণ্ডপে বৃদ্ধাশ্রম ফুটে উঠবে এবারের থিম

Tuesday, September 14, 2021 | SANGBADPATRA সংবাদপত্র

নাজিম আখতার,মালদা,১৪সেপ্টেম্বর: শেষ বয়সে অনেক বাবা-মা র আশ্রয় হয় বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের কখনো সুখ কখনো দুঃখ এই দিন কাটে পরিবারের বয়স্ক সদস্যদের। 


এবার পুজোয় সেই বৃদ্ধাশ্রমের চিত্র ধরা পড়বে মালদহের হরিশ্চন্দ্রপুরের যুগান্তর ক্লাবের পূজা মন্ডবে। এদিন খুঁটি পুজো করে পূজার প্রস্তুতি শুরু করে দিলো হরিশ্চন্দ্রপুর থানা এলাকার যুগান্তর ক্লাব। 

৩৮ বছর ধরে তারা কালী পুজো করে আসছে। ২০১৭ সাল থেকে শুরু করেছে দুর্গাপূজা। প্রতিবারই নিত্যনতুন চমক দেওয়ার চেষ্টা করে দুর্গাপূজায়। করোনা আবহের জন্য কিছুটা বাজেট কমিয়ে ৬ লক্ষ টাকা এসেছে বলে জানান ক্লাব সদস্যরা। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানালেন ক্লাব কর্মকর্তারা।


ক্লাব সভাপতি মৃত্যুঞ্জয় দাস জানালে, লকডাউনের জন্য এ বছর আমরা পুজোর বাজেট অনেকটাই কমিয়ে দিয়েছি। এবার আমাদের বাজেট ৬ লক্ষ টাকা। এবার পুজো মণ্ডপে আমাদের থিম ভাবনা বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম কে ফুটিয়ে তোলা হবে পুজো মণ্ডপে। প্রতিমা তৈরীতে থাকছে অভিনবত্ব।