সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

মন্দিরের জমি রক্ষার্থে হীরাপুর থানায় গ্রামবাসীদের বিক্ষোভ

Sunday, September 12, 2021 | Sangbadpatra





রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: মন্দিরে জন্য নেওয়া জমি দখলের বিরুদ্ধে  থানা ঘেরাও করলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে আসানসোল পৌর নিগমের অন্তর্গত ৫৬ নম্বর ওয়ার্ডের রাধানগরে। এদিন গ্রামবাসীদের অভিযোগ রাধানগরে ওই জমিতে দীর্ঘদিন ধরে হয়ে আসছে একটি কালীপূজা। আর সেই জমিই বর্তমানে দখল করে নিতে চাইছে একদল জমি মাফিয়া। আর তার বিরুদ্ধেই এদিন রাতে আসানসোলের হিরাপুর থানা ঘেরাও করে ওই গ্রামের বাসিন্দারা।


এদিন তারা বলেন ওই জমিতে কালীপূজার পাশাপাশি একটি কমিউনিটি হল হবার কথা ছিল। কিন্তু বর্তমানে সেই জমি দখল করে নিতে চাইছে একদল জমি মাফিয়া। আর তার বিরুদ্ধেই তাদের এই থানা ঘেরাও বলে জানান তারা। পাশাপাশি তারা আরো বলেন যেকোনো বিনিময়েই তারা এই জমির দখল রাখবেন বলেও জানান তারা। পাশাপাশি তারা বলেন বিষয়টি নিয়ে তারা রাজ্যের মন্ত্রী মলয় ঘটকেরও দ্বারস্থ হবেন বলে এদিন তারা জানান।