নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: আবারও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে রক্তাক্ত হয়ে উঠলো দিনহাটার গিতালদহ ২ গ্রাম পঞ্চায়েত, এবং তার সাথে ঝরে পড়লো তরতাজা দুটি প্রাণ। সূত্রের খবর, এদিন রাত ১০.৩০ নাগাত তৃণমূল কংগ্রেসের এক পক্ষের কিছু দুষ্কৃতি চড়াও হয় মরাকুটি গ্রামে। সেখানে তাদের মধ্যে সংঘর্ষে গুলিতে গুরুতর আহত হয় ওই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য দিলদার হোসেন ভাইপো। পরে তাকে দিনহাটা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কোচবিহার জেলা হাসপাতালে রেফার করা হয়। সূত্র মারফত জানা যাচ্ছে হাসপাতাল যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এদিকে উত্তেজিত জনতা হামলাকারীর মধ্যে একজনকে ধরে গণ ধোলাই দিলে তারও হাসপাতালে মৃত্যু হয় বলে খবর। জানা যাচ্ছে মৃত দুই ব্যাক্তির নাম যথাক্রমে মান্নান হক ও মোজাফফর হোসেন। এছাড়া এদিনের এই ঘটনায় দিলদার হোসেন সহ আরও ৫ ব্যাক্তি গুরুতর আহত হয়েছে বলে সূত্রের খবর।
ঘটনার পর থেকেই প্রচন্ড উত্তপ্ত রয়েছে এলাকা। ইতিমধ্যেই প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বই এখনো মুখ খোলেনি।
বিস্তারিত আসছে........
0 Comments