বিজেপির টিকিটে জেতা সাংসদ পদে ইস্তফা দিলেন বাবুল





অবশেষে বিজেপির টিকিটে জেতা আসানসোলের সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন বাবুল সুপ্রিয়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার প্রায় ১ মাস পর তিনি এই সিদ্ধান্ত নিলেন। যদিও তিনি যোগ দেওয়ার সময়েই জানিয়েছিলেন যে, বিজেপির টিকিটে জেতা এই সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দিবেন। ইস্তফা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্তফা পত্রের ছবিও শেয়ার করেছেন আসানসোলের প্রাক্তণ এই সাংসদ। 


তবে সাংসদ বাবুল সুপ্রিয়ের ইস্তফা প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই জানায়,  'পদত্যাগ ঘোষণার পর স্পিকারের সঙ্গে যোগাযোগই করেননি আসানসোলের সাংসদ। ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দিল্লিতে থাকবেন স্পিকার। চাইলে স্পিকারের কাছ থেকে সাক্ষাতের সময় নিয়ে নিতে পারেন বাবুল সুপ্রিয়'। 


উল্লেখ্য বাবুল সুপ্রিতের রাজনীতিতে সন্ন্যাস বিজেপি ছাড়া ও তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে আছে বিস্তর সমালোচনা। একসময় বাবুল নিজে ফেসবুক পোষ্ট করে রাজনীতিতে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করলে তার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা নিয়ে গুঞ্জন শোনা যায়। কিন্তু তিনি আবার সেই সামাজিক যোগাযোগ মাধ্যম কেই হাতিয়ার করে জানান দেন তিনি তৃণমূলে যোগ দিবেন না। তবে অবশেষে এক মাস আগে সব জল্পনার অবসান ঘটিয়ে অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন আসানসোলের সাংসদ বাবুল। আর তার সাথে সাথে ঘুচিয়ে ফেলেন তার রাজনৈতিক সন্ন্যাস জীবন, যদিও সেই রাজনৈতিক সন্ন্যাস জীবন ছিল মাত্র কয়েকদিনের মধ্যেই সীমাবদ্ধ।

Post a Comment

0 Comments