অভিনেত্রী শার্লিন চোপড়া মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ এনে রাজ-শিল্পার নামে এফআইআর করলেন।
রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টিকে নিয়ে ফের সরব হলেন তিনি।অভিনেত্রী শার্লিন চোপড়া রাজ ও শিল্পার নামে যৌন নির্যাতন ও মানসিক অত্যাচারের অভিযোগ এনে এফআইআর করেছেন।শার্লিন জুহু থানায় এই দম্পতির নামে অভিযোগ দায়ের করেছেন।
| ছবি সৌজন্য: হিন্দুস্থান টাইমস বাংলা |
অভিনেত্রী শার্লিন চোপড়া সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘রাজ আমার উপর যৌন নির্যাতন করেছেন। শুধু তাই নয়, আমাকে ঠকিয়েছেন এবং হুমকিও দিয়েছেন।’ শুধু তাই নয়, শার্লিন রাজ কুন্দ্রার সঙ্গে সঙ্গে শিল্পা শেট্টির বিরুদ্ধেও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন।
তবে, শার্লিন চোপড়া ২০২১ সালের এপ্রিল মাসে রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন যৌন হেনস্তার মামলা করেছিলেন। সেই মামলারই তথ্য এতদিন বাদে এল সামনে। শার্লিনের অভিযোগ রাজ কুন্দ্রা তাঁকে জোর করে চুমু খায়।
তিনি বলেন,"২০১৯ সালের শুরুর দিকে আমার সহকারীকে ফোন করেন রাজ। রাজ আমার নামে একটি অ্যাপ তৈরি করার কথা বলেছিলেন। তারপর হঠাৎ আমার বাড়িতে এসে হাজির হন রাজ। রাজের সঙ্গে এই অ্যাপ নিয়ে বচসাও হয় আমার। তারপরই হঠাৎ আমাকে জোর করে চুমু খেতে শুরু করেন রাজ। আমি বাধা দিলেও, রাজ আমার কথা শোনেননি।"
0 Comments