সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

বদলে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নাম

Tuesday, October 19, 2021 | Sangbadpatra




বদলে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নাম। সূত্র মারফত জানা গেছে, খুব তাড়াতাড়ি বহুজাতিক এই সংস্থার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং মার্ক জাকারবার্গ। 


কিন্তু কেন এই নাম বদল? জানা গেছে যে, প্রথমে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দিয়ে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে তাই কোম্পানির নামও রাখা হয়েছে ফেসবুক। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথেই ফেসবুক কোম্পানির সাথে যুক্ত হয়েছে একাধিক পালক। আর সেই সব সামাজিক যোগাযোগ মাধ্যম এখনো ফেসবুক কোম্পানির নামেই পরিচিত পায়।


তাই সব সামাজিক যোগাযোগ মাধ্যমের সতন্ত্র পরিচয় দিতেই খুব সম্ভবত চলতি মাসের ২৮ তারিখেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তার নাম পরিবর্তন হলে ফেসবুক হবে সেই বহুজাতিক কোম্পানির অন্তর্গত একটি অ্যাপ মাত্র। যদিও এই নাম বদলের ব্যাপারে অফিসিয়ালি কোনো সিদ্ধান্তের কথা এখনো ঘোষণা করেনি মার্ক জাকারবার্গ।