টানা বৃষ্টির জেরে ফসল নষ্ট! মাথায় হাত সবজি চাষীদের

 


নিজস্ব সংবাদদাতা, মানিকচক, ২২ অক্টোবর: নিম্নচাপের জেরে লাগাতার কয়েকদিন ধরে বৃষ্টি, যার কারণে জল জমেছে কৃষিজমিগুলোতে আর ওই জমা জলের কারণে নষ্ট হচ্ছে সবজি, ফসল নষ্ট হওয়াই মাথায় হাত পড়েছে চাষীদের, উৎসবের মরসুমে এমনিতেই বাজারে অগ্নিমূল্য সবজি, তারপর লাগাতার বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে যার কারণ সবজির দাম আবারও ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে, মালদা জেলার মানিকচক ব্লকের নুরপুর, নাজিরপুর অঞ্চলের চাষীরা বরাবরই এ সময়টাতে শীতকালীন সবজি  ফুলকপি বাঁধাকপি চাষ করে আসছেন কিন্তু এবছর হঠাৎই নিম্নচাপের যেরে অকাল  বৃষ্টির ফলে নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমির ফসল, ফলে  চিন্তায় কোমর ভেঙেছে চাষীদের মহাজনের কাছে ঋণ নিয়ে বাঁধাকপি ফুলকপি বেগুন টমেটো। চাষে নেমেছিলেন চাষিরা এর আগেও এই চাষে লাভের মুখ দেখে ছিলেন, কিন্তু এ বছর টানা বৃষ্টির ফলে প্রায় হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে যা স্প্রে করেও বাঁচানো সম্ভব নয়  টিকলেও  ৪০% ফসল থাকতে পারে বাকি ৬০% ই নষ্ট হয়ে যাবে। এর ফলে রাতের ঘুম উড়েছে চাষীদের পরিবারের মুখে দু'মুঠো আহার তুলতে এখন সরকারী সহায়তার দিকে তাকিয়ে আছে মানিকচক ব্লকের  সবজি চাষীরা।


ক্ষতিগ্রস্ত সবজিচাষী বলরাম মহারাজ জানায়, লাগাতার বৃষ্টির জেরে গাছের চারাগুলো নষ্ট হয়েছে। বেশি সুদের হারে ঋণ নিয়ে সবজি চাষ করেছি, হয়তো এ বছর লাভের মুখ দেখতে পাব কিন্তু লাগাতার বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে। এখন সরকারি সাহায্যের  দিকে তাকিয়ে আছি।


সবজি চাষী বল্টু মন্ডল, জানান চাড়া থেকে শুরু করে ফলনের ধরন খুবই ভালো ছিল। কিন্তু হঠাৎ লাগাতার বর্ষণের কারণে, জল জমে সবজি গাছের পাতাগুলো সব শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়া গাছগুলোর মধ্যে বেশিরভাগই নষ্ট হয়ে যাবে। সারা বছরে ফসলের উপর নির্ভর করে থাকি বর্ষার কারণে ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রচুর ক্ষতির মুখে পড়েছি এখন কোন রকম সরকারী সাহায্য যদি পাই তাহলে কিছুটা উপকৃত হব।


আর এদিকে বৃষ্টিতে সবজি নষ্ট হয়ে যাওয়ায় সবজির বাজারে সবজির দাম অগ্নিমূল্য।

Post a Comment

0 Comments