সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

T20 বিশ্বকাপে মুখোমুখি হতে চলছে ভারত-পাকিস্তান! উত্তেজনায় ফুটছে দুই দেশের ক্রিকেট সমর্থকরা

Thursday, October 21, 2021 | Hasanur Hossain

 




সংবাদপত্র স্পোর্টস ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ওয়ার্ম আপ ম্যাচ। শুরু থেকেই টিম ইন্ডিয়া বেশ ভালই সারা যে দিচ্ছে তার প্রমাণ দিচ্ছে গত দুই ম্যাচের ফলাফল। তবে সবকিছুকে ছড়িয়ে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে। দুই দলের প্রস্তুতি ও সমর্থকদের উত্তেজনা দেখলে সেটা বোঝা যাচ্ছে। দুই দলের সমর্থকরা অপেক্ষায় আছে ২৪ অক্টোবর সন্ধা ৭ টার জন্যে।


তবে ওয়ার্ম আপ ম্যাচে ভারতের অ্যাডভান্টেজ অনেকটাই বেশি কারণ গত দুই ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মত টিমকে হারিয়ে নীল জার্সির সদস্যরা ক্রমশ অপেক্ষার প্রহর গুনছেন ২৪ তারিখের। কারণ ওই দিনই অনুষ্ঠিত হতে চলছে দুবাই ক্রিকেট স্টডিয়ামে ভারত পাকিস্তানের অন্যতম একটি ম্যাচ। অনেকটা দীর্ঘ সময় পর এই দুটি দল মুখোমুখি হতে চলছে। তবে ভারত অনেকটাই এগিয়ে কারণ বিগত সময়ে মোট ৫ বার ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে। আর প্রতিবারেই জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। 


ভারতের হয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্যে একদিকে যেমন প্রস্তুত রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ, সুরিয়া কুমার যাদব, হার্দিক পান্ডিয়ার মত দুর্ধর্ষ ব্যাটসম্যান, তেমনি বল হাটে তৈরি অশ্বিন, বুমরাহ, শামি, জাদেজা, শার্দুল ঠাকুরের মত ওয়ার্ল্ড ক্লাস বোলার। 


তবে ভারতের বিরুদ্ধে নামার আগে রীতিমত তাদের ব্যাটিং ও বোলিং অস্ত্রে শান দিচ্ছেন পাকিস্থান ক্রিকেট টিম। পাকিস্থানের টিম ক্যাপ্টেন বাবর আজম তো ইতিমধ্যেই বলেই ফেলেছেন যে এবারের জয় তাদের। তবে শেষ পর্যন্ত কে যেতে বাবর আজমের কথা সত্যি হয় নাকি অতীতের রেকর্ডকে সত্যি করে পুনরায় ভারত জয় পায় সেটা জানার জন্য ২৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে দর্শকদের। কিন্তু যে দলই জিতুক না কেন ২৪ তারিখের সন্ধা যে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের মিনি ফাইনাল হতে চলছে সেটা দুইদেশের দর্শকদের উত্তেজনা দেখলেই বোঝা যায়।