সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

উত্তরবঙ্গে আটক পর্যটকদের কলকাতা ফেরাতে শিলিগুড়ি থেকে বিশেষ বাস চালাবে NBSTC

Wednesday, October 20, 2021 | Sangbadpatra




দুইদিন ধরে ক্রমাগত বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। প্রায় সব নদী বইছে বিপদসীমার উপর দিয়ে। উত্তরবঙ্গের সমতলের পাশাপাশি বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে পাহাড়ি অঞ্চলেও। প্রবল বৃষ্টিতে কালিম্পং রংপো দার্জিলিং সহ একাধিক জায়গায় নেমেছে ধস। কোথাও রাস্তা বসে গিয়েছে আবার কোথাওবা সম্পূর্ণ নিচ্ছিন্ন হয়ে গিয়েছে। লাগাতার ধসের কারণে কার্যত সমতলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উত্তরবঙ্গের পার্বত্য ৩ জেলার। একই সাথে সিকিমের ও। কালিম্পং ও দার্জিলিঙের কমপক্ষে ২০ টি জায়গায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।


পূজোর মরশুম থাকায় অনেক অবসর সময় কাটানোর জন্যে বেছে নিয়েছেন উত্তরবঙ্গের পার্বত্য জেলার পর্যটন এলাকাগুলিতে। কিন্তু টানা বৃষ্টি ও ধসে তারা ফিরতে না পারায় কার্যত আটকে রয়েছে সেখানে বা শিলিগুড়িতে। আর এবার সেই পর্যটকদের সমস্যা নিরসনে নেমে পড়লো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এদিন ঘোষণা করেন, বৃষ্টির কারণে যে সব পর্যটক উত্তরবঙ্গ আটকে রয়েছেন তাদের কলকাতা ফেরাতে বিশেষ বাসের ব্যাবস্থা করবে নিগম। কলকাতা শিলিগুড়ি রুটের নির্ধারিত বাসের বাইরেও এইসব বাস চলাচল করবে। এতে করে পর্যটকদের ঘরে ফিরতে অনেকটাই সুবিধা হবে।


দেখুন সেই ভিডিও,,

আটক পর্যটকদের জন্যে বিশেষ বাস চালাবে নিগম



এদিকে হাওয়া ভবনের রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টা আরও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ফলে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির যে আরও অবনতি ঘটবে তা নিচ্ছিত। তবে প্রশাসন সূত্রে জানা গেছে তারা সর্বদাই সতর্ক ও প্রস্তুত রয়েছে সব ধরনের বিপর্যয় মোকাবিলা করার জন্য।