ভবানীপুর ব্রিজ মোড়ে বসানো হল No Entry বোর্ড, প্রাণ বাঁচবে অনেকের!

 



নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, ১২ অক্টোবর: যানবাহন নিয়ন্ত্রণে চাঁচলগামি ৮১ নং জাতীয় সড়কে ভবানীপুর ব্রিজ মোড়ে বসানো হল No Entry Traffic police বোর্ড। মঙ্গলবার চাঁচল মহকুমার ট্রাফিক ওসি চন্দন দে নিজ হাতে No Entry বোর্ড গুলি বসান বলে খবর।



জানা যায় ভবানীপুর চৌরাস্তার মোড়ে চাঁচল গামি ৮১ নং জাতীয় সড়কের ধারে অটো, টোটো ও ভুটভুটি সব সময় রাস্তা জ্যাম করে থাকত। এতে সমস্যায় পড়ত বড়ো গাড়ি ও পথ চলতি মানুষেরা।  ঘটত প্রায় দুর্ঘটনা। রবিবার হাটের দিন ঘন্টার পর ঘন্টা মাঝ রাস্তায় যানবাহন আটকে থাকত। এতে নাজেহাল হয়ে পড়ত নিত্য যাত্রীরা। এলাকার লোকেদের দীর্ঘদিনে দাবিও ছিল ট্রাফিক পুলিশের। তা পুজো মরসুমে পূরণ হল।


ট্রাফিক ওসি চন্দন দে জানান ভবানীপুর ব্রিজ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সবসময় সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকবে।যারা ট্রাফিক আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

0 Comments