কৃষি বিল বাতিলের দাবিতে আসানসোলের কল্যাণপুরে রেল অবরোধ




রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: দেশের নয়া তিন কৃষি বিল বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরেই দিল্লি সহ অন্যান্য জায়গায় চলছে আন্দোলন। আর সেই তিন কালা কৃষি বিলের বিরুদ্ধে সোমবার আসানসোলের কল্যাণপুরে প্রগতিশীল কৃষক ফ্রন্টের পক্ষ থেকে করা হলো রেল অবরোধ। 


এদিন বিক্ষোভকারীরা রেল লাইনের মাঝে গিয়ে সেখানে বিক্ষোভ দেখাতে থাকে। মূলত দেশের তিন কালো কৃষি বিল বাতিলের দাবিতেই চলে এদিনের এই রেল অবরোধ। এদিকে আন্দোলনের জেরে হাওড়া থেকে বিকানির গামী বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন আটকে যায়। এদিকে প্রায় কুড়ি মিনিট অবরোধ চলার পর রেল পুলিশের সহযোগিতায় তুলে দেওয়া হয় অবরোধ। আর এই বিষয়েই এদিন  সংগঠনের নেতা সুরেন্দার সিং বলেন দেশের তিন কালা কৃষি বিল বাতিলের দাবিতে আজ দেশ জুড়ে রেল রোকোর ডাক দিয়েছিল সংযুক্ত কৃষাণ মোর্চা। তারই অঙ্গ হিসাবে এই রেল রোকো কর্মসূচি অনুষ্ঠিত হলো কল্যাণপুরে

Post a Comment

0 Comments