শারদ শুভেচ্ছা বিনময় ও দর্শনার্থীদের জল-মাস্ক-স্যানিটাইজার বিতরণ দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের

 নিজস্ব সংবাদ প্রতিনিধি, দিনহাটাঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব।উৎসবের মেজাজে মেতে ওঠে সমগ্র বাঙালি জাতি। করোনা আবহের কারণে গতবছর থেকেই অনেকটাই ভাটা পড়েছে এই উৎসবের মেজাজ ও আনন্দ।



 এ'বছর কিছুটা হলেও কিন্তু পুষিয়ে নিচ্ছেন বাঙালিরা। কোচবিহার থেকে কোলকাতা; মানুষ কিন্তু বেরিয়ে পড়ছেন মন্ডপ দর্শনে। কোচবিহার জেলার দিনহাটা আগাগোড়াই দুর্গোৎসবের প্রাণকেন্দ্র। বিগত বছরগুলিতে দিনহাটার বিভিন্ন পূজা মন্ডপের থিম একের পর এক মন ছুঁয়েছে দর্শনার্থীদের।করোনা-পূর্ব বছরগুলির তুলনায় এবার তেমন জৌলুস ও আড়ম্বরপূর্ণ মন্ডপ না থাকলেও পঞ্চমী থেকেই কিন্তু দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যার দিনহাটায়।অন্যদিকে অষ্টমীর সন্ধ্যা থেকেই কিন্তু দর্শনার্থীদের  ভিড় পঞ্চমী ও ষষ্ঠীর তুলনায় কয়েকগুণ বেশি চোখে পড়ে। 



দিনহাটার বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের মহাষ্টমীর শুভেচ্ছা জানাতে প্রস্তুত ছিল দিনহাটা  শহর ব্লক তৃণমূল কংগ্রেস। জল, মাস্ক ও  স্যানিটাইজার বিতরণ করা হয় তাঁদের পক্ষ্য থেকে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি তথা বাংলার যুব শক্তির জেলা কো-অর্ডিনেটর জাকারিয়া হোসেন(বাপ্পা),বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন গুহ,দিনহাটা পৌরসভার পৌর প্রশাসক গৌরীশংকর মহেশ্বরী।

Post a Comment

0 Comments