সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

উত্তরবঙ্গে আজও চলবে বৃষ্টি, কিছুটা পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের আকাশ! জানুন কবে প্রবেশ করবে রাজ্যে শীত

Wednesday, October 20, 2021 | Sangbadpatra




সংবাদপত্র ডেস্ক: এবারের লক্ষ্মীপূজায় কলকাতার আকাশ মুখ ভার করে থাকলেও আজ থেকে আবার হাসতে শুরু করবে। তবে কলকাতা সহ সমগ্র দক্ষিণ বঙ্গের আবহাওয়া পরিষ্কার হতে শুরু করলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও চলবে ভারী বৃষ্টি। এমনটাই জানিয়েছে হাওয়া ভবন।


আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট ভারী নিম্নচাপ বিহারের দিকে সরে যাওয়ায় বৃষ্টি কমবে ও শীত আসতে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হওয়ায় তার প্রভাব সমান তালে বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গে। নিমচাপের প্রভাবে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং কালিম্পং জেলায় ভারী বজ্জ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে। তবে আগামীকাল শুক্রবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।


এদিকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা তোর্সা সহ একাধিক নদী। হলুদ সতর্কতা জারি রয়েছে আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং জেলায় পাহাড়ে ধসের কারণে সমতলের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। আটকে রয়েছে বহু পর্যটক।


হাওয়া ভবনের সূত্র অনুযায়ী, বৃষ্টি কমলেই রাজ্যে কমতে শুরু করবে তাপমাত্রা। আর তার সাথে সাথে রাজ্যে প্রবেশ করবে প্রাগ শীত মরশুম। রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। যদিও আজকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রোদ ঝলমল সকাল দেখা দিয়েছে তবে উত্তরবঙ্গের আকাশ এখনো মুখ ভারী করেই আছে।