বিনোদন ডেস্ক: বনেদি বাড়ির গৃহবধূর গোপন কেচ্ছা বলতে আসছে 'ইন্দু' ওয়েব সিরিজ। কেচ্ছা কাহিনী শুনতে কার না ভালো লাগে ?; আর আমাদের সেই শখ পূরণ করতে হইচই নিয়ে আসছে ইন্দু ওয়েব সিরিজ।
ইশা সাহা এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এই ফ্যামিলি থ্রিলারে এক বনেদি বাড়ির গল্প দেখানো হবে। এই বাড়ির একটি মেয়ে সবেমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তার অতীতে এক ট্রাজেডি ঘটে যায়। এমনকি বিয়ের সময় উপর তলা থেকে এক পাগল মহিলা তাকে পালিয়ে যেতে বলে। এত কাণ্ডের পর শ্বশুরবাড়িতে এসে আরো বড় বিপর্যয়ের সম্মুখীন হয়।
এই বিয়েটা কি চুক্তি নাকি ফাঁদ ? তা জানতে গেলে আপনাদেরকে হইচই তে অবশ্যই দেখতে হবে ওয়েব সিরিজ ইন্দু। ইশা সাহা সহ এই ওয়েব সিরিজে অভিনয় করছেন চন্দ্রনিভ মুখোপাধ্যায়, শুহত্রা মুখোপাধ্যায়, মানসী সিনহা, মানালি দে, মনীষা দে, পায়েল দে, মিমি দত্ত। এই ওয়েব সিরিজের লেখিকা হলেন শাহানা দত্ত।
সায়ন্তন ঘোষাল এই ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন। অক্টোবর মাসের ২২ তারিখে হইচই প্লাটফর্মে 'ইন্দু' ওয়েব সিরিজ রিলিজ করা হবে।
0 Comments