সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

আফগানিস্তানের হার! টি টোয়েন্টি থেকে বিদায় কোহলিদের

Sunday, November 07, 2021 | Sangbadpatra




ম্যাচটা ছিল নিউজিল্যান্ড আর আফগানিস্তানের। তবে এই ম্যাচে নিউজিল্যান্ডের হার চাইছিল ভারতও। তার ওপরই যে নির্ভর করছিল বিশ্বকাপে বিরাট কোহলিদের বাঁচা মরা! এমন এক ম্যাচে নিউজিল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। তাতে কার্যত এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেছে দলটির। আফগানিস্তানের সঙ্গে যে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে ভারতেরও! আর কিউইরা চলে গেছে সেমিফাইনালে। এরপর আর কোনও সমীকরণ থাকলো না।

আফগানিস্তান হেরে গেলে ভারতের পরিকল্পনা কী থাকবে প্রশ্ন রাখা হয় রবীন্দ্র জাদেজার কাছে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরের প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন, কী আর করব? ব্যাগ গুছাবো ও বাড়ি যাব। তবে সেই ঘটনাই ঘটলো ভারতের ভাগ্যে। নিয়ম রক্ষার একটি ম্যাচ বাকি থাকলেও ব্যাগ গুছিয়ে বাড়ির পথেই ধরতে হচ্ছে ভিরাট কোহলিদের।