রাজস্থানে বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে প্রাণ গেল অন্তত ১২ জনের!

 


রাজস্থানে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। একটি বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে প্রাণ গেল অন্তত ১২ জনের। বুধবার বাড়মের-যোধপুর হাইওয়েতে ঘটা ওই সংঘর্ষে বাসে আগুন লেগে যায়। 


জানা গিয়েছে, ওই বাসে ২৫ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। জেলা প্রশাসন ও পুলিশের তরফে উদ্ধারকার্য শুরুও হয়ে গিয়েছে। 


১০টি মৃতদেহ ইতিমধ্যেই বাস থেকে বের করে আনা হয়েছে। স্বাভাবিক ভাবেই দুর্ঘটনার জেরে কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে হাইওয়ে। রাস্তায় সারি সারি গাড়ি থমকে রয়েছে।

Post a Comment

0 Comments