রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: দেশ জুড়ে লাগামছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি কিছুটা কমাতে গত কয়েক দিন আগেই পেট্রোলের উপর থেকে ৫ টাকা ও ডিজেলের উপর থেকে ১০ টাকা শুল্ক প্রত্যাহার করেছে কেন্দ্র। আর তার পরেই বেশকিছু রাজ্যও দাম কমিয়েছে পেট্রোপণ্যের শুল্কের উপর। কিন্তু দাম কমায়নি পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্য।
আর তাই রাজ্যে পেট্রোপণ্যের উপর থেকে কিছুটা শুল্ক প্রত্যাহারের দাবিতে বুধবার রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পের পাশাপাশি আসানসোলের বার্নপুরের একটি পেট্রোল পাম্পে হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। এদিন প্রতিবাদের পাশাপাশি তারা সাধারণ মানুষকে সজাগ থাকার পরামর্শ দেয়।
এদিকে এদিন বিক্ষোভ থেকে বিজেপি কর্মীদের দাবি কেন্দ্র সরকার অর্থাৎ মোদি সরকার পেট্রোল ডিজেলের কিছুটা দাম কমালেও, রাজ্য সরকার দাম না কমাতে অনড়। তাই বুধবার তারা আসানসোলের বার্নপুরের এই পেট্রোল পাম্পে বিক্ষোভ পরিদর্শন করলাম আমরা। এদিকে বিজেপির এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য কৃষ্ণেন্দু মুখার্জী সহ বিজেপি অন্যান্য নেতৃত্বরা।
0 Comments