রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: দেশ জুড়ে লাগামছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি কিছুটা কমাতে গত কয়েক দিন আগেই পেট্রোলের উপর থেকে ৫ টাকা ও ডিজেলের উপর থেকে ১০ টাকা শুল্ক প্রত্যাহার করেছে কেন্দ্র। আর তার পরেই বেশকিছু রাজ্যও দাম কমিয়েছে পেট্রোপণ্যের শুল্কের উপর। কিন্তু দাম কমায়নি পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্য। আর তাই রাজ্যে পেট্রোপণ্যের উপর থেকে কিছুটা শুল্ক প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পের পাশাপাশি আসানসোল পেট্রোল পাম্পেও হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী-সমর্থকরা। এদিন প্রতিবাদের পাশাপাশি তারা সাধারণ মানুষকে সজাগ থাকার পরামর্শ দেয়।
এদিন বিজেপি কর্মীদের দাবি কেন্দ্র সরকার অর্থাৎ মোদি সরকার পেট্রোল ডিজেলের কিছুটা দাম কমালেও, রাজ্য সরকার দাম না কমাতে অনড়। তাই মঙ্গলবার আসানসোলের নীঘা পেট্রোল পাম্পে এই বিক্ষোভ পরিদর্শন করলাম আমরা। এদিকে বিজেপির এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল জেলার বিজেপি কনভেনর শিবরাম বর্মন, বিজেপি রাজ্য কমিটির সদস্য নির্মল কর্মকার, তাপস রায়, সুদীপ চৌধুরী সহ বিজেপি অন্যান্য নেতৃত্বরা।
0 Comments