সিটি কেবলের উদ্যোগে তিনদিনের রক্তদান শিবির আয়োজন

 রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:-পশ্চিম বর্ধমানের আসানসোলের রবীন্দ্রনগরে সিটি কেবলের উদ্যোগে তিন দিনের রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।শনিবার এই রক্তদান শিবির শুরু করা হয়েছে।


জানা গিয়েছে সিটি কেবলের উদ্যোগে এবং আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির সহযোগিতায় তিনদিনের এই রক্তদান শিবির করা হয়েছে।এই রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা রক্তদান করেছেন।প্রত্যেক রক্তদাতাদের মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।সিটি কেবলের দক্ষিণবঙ্গের কর্ণধার জয়দীপ মুখার্জি বলেন এই পরিস্থিতিতে আসানসোল জেলা হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কে রক্ত সংকট দেখা দিয়েছে তারজন্য তিনদিনের এই রক্তদান শিবির করা হয়েছে।আগামী সোমবার পর্যন্ত এই রক্তদান শিবির চলবে।এদিনের রক্তদান শিবিরে আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি, এডিডিএ'র চেয়ারম্যান তাপস ব্যানার্জী, সিটি কেবলের কর্ণধার জয়দীপ মুখার্জী, ভি শিবদাসন দাসু, প্রবীর ধর সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments