এবার মহাকাশ থেকেই পারমাণবিক বোমা ফেলবে চিন! রাতের ঘুম নষ্ট যুক্তরাষ্ট্রের





এবার মহাকাশে পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালালো চিন। আর চীনের এই পরীক্ষার ফলেই রাতের ঘুম উড়ে গিয়েছে পেন্টাগনের। উল্লেখ্য কিছুদিন আগেই মহাকাশে দুটি হাইপারসনিক মিসাইলের টেস্ট করেছিল চিন। দুটিতেই তারা তাদের লক্ষ্যবস্তুর খুব কাছে যেতে সক্ষম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনোদিন ভাবতেও পারেনি কোনো দেশ এভাবে সফল হবে হাইপারসনিক মিসাইলের পরীক্ষায়। আর এখন এটাই তাদের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।


শব্দের চেয়ে পাঁচ গুন বেশি গতিসম্পন্ন এই মিসাইল আঘাত হানার আগে গোটা পৃথিবীকে একবার চক্কর দিতে সক্ষম। এর গতি এতটাই বেশি যে কোনো রাড়ারের পক্ষে একে শনাক্ত করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের ধারণা, চীন পুরোপুরি সফল হলে নিজের দেশেই বসে যে কোনো দিন যুক্তরাষ্টের উপর হামলা চালাতে সক্ষম।


উল্লেখ্য কিছুদিন আগেই চীনের হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালার গুজব উঠলে খোদ বেজিং এর ভিত্তি উড়িয়ে দিয়েছিল। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছিল, মহাকাশে উড়তে সক্ষম পারমাণবিক হাইপারসনিক মিসাইলের পরীক্ষা করেছে চিন। গোটা বিশ্বের একপাক খেয়ে চিনের মিসাইলটি লক্ষ্যবস্তু ভেদ করতে ব্যর্থ হয়। 



পৃথিবীকে নিম্ন কক্ষপথে প্রদক্ষিণ করে মিসাইলটি লক্ষ্য থেকে ৩২ কিলোমিটার দূরে গিয়ে পড়ে। হাইপারসনিক গ্লাইড যানটি একটি লং মার্চ রকেটের সাহায্যে উতক্ষেপণ করা হয়েছিল। এই পরীক্ষণ করা হয়েছিল বিশাল গোপনীয়তা অবলম্বন করে। পরে অবশ্য চিনের তরফে দাবি করা হয়, হাইপারসনিক পারবাণিক মিসাইল নয়, বরং মহাকাশ যানের পরীক্ষা চালানো হয়েছে।


Post a Comment

0 Comments