মধ্যরাতে চিত্তরঞ্জন রেল কর্মী আবাসনে চলল গুলি,আতঙ্কে স্থানীয়রা

 রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: রেল কর্মীর আবাসনকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটলো আসানসোলে। জানা গেছে চিত্তরঞ্জন রেল আবাসনের সামনে চিৎকার করতে থাকা একটি কুকুরকে গুলি করে হত্যা করে দুস্কৃতিরা।


 এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক  ছড়িয়ে পড়ে চিত্তরঞ্জন শহর জুড়ে। এদিকে সূত্রে সূত্রের খবর থেকে জানা যায়, চিত্তরঞ্জনের ৩৩-এ রাস্তায় ৭-ডি আবাসনে রেলকর্মী সঙ্গীতা ভগৎ নামক মহিলার আবাসনে রাত সাড়ে বারোটা নাগাদ বাইকে করে দুই দুষ্কৃতী এসে মোট ২ রাউন্ড গুলি চালায়। জানা গেছে একটি গুলি লাগে আবাসনের সামনে চিৎকার করতে থাকা কুকুরটির শরীরে এবং অপর একটি গুলি গিয়ে লাগে আবাসনের জানালায় প্রাণে বাঁচে রেলকর্মী সঙ্গীতা ভগৎ নামের ও রেল কর্মীর। এদিকে শুক্রবার সকালে চিত্তরঞ্জন থানার পুলিশ গিয়ে আবাসনের সামনে এক জঙ্গল থেকে কুকুরটির মৃতদেহ উদ্ধার করে। ও ময়নাতদন্ত করে তার শরীর থেকে গুলিটিকে উদ্ধার করে। ইতিমধ্যে এই ঘটনার জোর কদমে তদন্ত শুরু করেছে চিত্তরঞ্জন থানার পুলিশ।

আর এঘটনার প্রসঙ্গে চিত্তরঞ্জন রেল কারখানার কর্মী সঙ্গীতা ভগৎ জানান গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ বাইরে থেকে কেউ তার নাম ধরে ডাকতে থাকে।অতরাতে তাকে ডাকতে থাকায় তিনি অত্যন্ত আতঙ্কিত হয়ে যান।তিনি হটাৎ একটা শব্দ শুনতে পান, ভাবেন যেহেতু আবাসনের কুকুরটি চিৎকার করছিলো সেইজন্য হয়তো ফটকা ফাটিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে ওই দুই দুষ্কৃতী। কিন্তু যখন সে নিজে জানালা খুলে দেখতে যায় তখন তাকে লক্ষ্য করে গুলি চালায় ওই দুই দুষ্কৃতী। কিন্তু সেই গুলি গিয়ে লাগে সামনের জানালায় আর তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। পাশাপাশি তিনি আরো বলেন আজ পর্যন্ত কোনো দিন তার কারও সাথে কোনো ঝামেলা হয়নি। তবে তার সাথে কি ভাবে এই রকম ঘটনা ঘটে গেলো এই নিয়ে খুবই চিন্তিত তিনি।

Post a Comment

0 Comments