ছটপূজায় ভক্তদের ভিড়ে উপচে পড়ল মাইথন

 রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: দেশ জুড়ে বুধ ও বৃহস্পতিবার পালিত হচ্ছে ছট পূজা। আর সেই পূজার প্রথম দিনেই বুধবার প্রতি বছরের ন্যায় এই বছরও ভক্তদের ভিড়ে উপচে পড়ল মাইথন। 


এদিন সন্ধ্যা আরোগে মাইথন জলাধারে ছট ব্রতীরা সূর্য অস্ত যাওয়ার পর আরোগ প্রদান করে। আর ছট পূজার সেই ছবিই এদিন ধরা পড়েছে আমাদের ক্যামেরায়।এদিকে ছট পূজা উপলক্ষে ছট ঘাট গুলিতে পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে পুলিশের তরফে জলাধারে মধ্যে দুটি নৌকার মাধ্যমে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকেও মোতায়ন করা হয়। এদিকে ছট  পূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয় পুলিশের বিশেষ দল। আর এদিন মাইথনে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পবিত্র কুমার গাঙ্গুলি এবং  কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উৎপল ঘোষাল। আর এই প্রসঙ্গে এদিন সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেসের নেতা মনোজ তেওয়ারী বলেন, প্রতি বছর মাইথন ঘাটে ছট পূজা উপলক্ষে প্রচুর ভক্তদের ও সাধারণ মানুষের সমাগম হয়েছে। তাই নিরাপত্তার দিকে বিশেষ নজরদারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি এলাকার মানুষরা প্রতি বছরই সবাই মিলে একত্রিত ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই ছট পূজায়।তাছাড়া বারাবনী বিধায়ক বিধান উপাধ্যায় প্রতি ক্ষণ সমস্ত খবর নিচ্ছে কী কী অসুবিধা হচ্ছে বা না হচ্ছে।

Post a Comment

0 Comments