সংবাদপত্র | Dinhata, Cooch Behar - 736135 | sangbadpatraonlinenews@gmail.com
RUDRAROOP TEMPLATE | www.sangbadpatra.in
BREAKING
সংবাদপত্র - www.sangbadpatra.in - RUDRAROOP TEMPLATE - APEX 22.0 V5দিনহাটা, কোচবিহারের তাজা খবর
মেনু - সংবাদপত্র
সর্বশেষ - Latest

পোস্ট অফিসের এই স্কিমে ঘরে বসেই লাখপতি!

Tuesday, November 16, 2021 | Hasanur Hossain

 



দারুণ সুযোগ; পোস্ট অফিসের এই স্কিমে ঘরে বসেই লাখপতি। গ্রাহকদের জন্য কম ঝুঁকিপূর্ণ, আবার মেয়াদশেষে উচ্চ রিটার্ন মিলবে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে ন্যুনতম ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন। আমানত জমার কোনও উর্ধসীমা নেই। পাঁচ বছরের জন্য খোলা যাবে রেকারিং অ্যাকাউন্ট। 


ব্যাঙ্কে সাধারণত যা এক, দুই বা তিন বছরের জন্য খোলা যায়। প্রতি তিন মাস অন্তর বার্ষিক সুদের হার অনুযায়ী সুদ দেয় ব্যাঙ্ক। বর্তমানে ৫.৮ শতাংশ সুদ দেওয়া হয় রেকারিং ডিপোজিট স্কিমে। এই সুদের হারে যদি কোনও ব্যক্তি প্রতি মাসে দশ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে রিটার্ন পাবেন ১৬ লক্ষ টাকা। 


পোস্ট অফিসের এই রেকারিং ডিপোজিট স্কিমে প্রতি মাসে দশ হাজার টাকা বিনিয়োগ করলে ৫.৮ শতাংশে ১০ বছরে ১৬ লক্ষ ২৮ হাজার ৯৬৩ টাকা মিলবে।


#postoffice #লাখপতি #sangbadpatra