রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: সাত সকালেই সদ্যজাত শিশুর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি এলাকায়। জানা গেছে মঙ্গলবার সকালে জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা পড়াশিয়া শান্তি কুটির জোড়ের জলে ভাসতে দেখা যায় একটি সদ্যজাত শিশুকে। আর এর পরেই গোটা বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পরে স্থানীয়রাই খবর দেয় পুলিশে। পরে ঘটনাস্থলে নিউ কেন্দা থানার পুলিশ এসে ওই সদ্যজাতকের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আসানসোল জেলা হাসপাতালে।
এবিষয়েই স্থানীয় আদিবাসী যুবক কিষন মাঝি বলেন, মৃত শিশু পুত্রটির এখনো নাড়ি পর্যন্ত কাটা হয়নি। এতো জঘন্য কাজ যারা করতে পেরেছে তারা মানুষের মধ্যেই গন্য হয়না। তাদের ভগবান ক্ষমা করবে না।ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ কেন্দা থানার পুলিশ।
0 Comments